কোন নাটকগুলো বেশি দেখেছেন দর্শক

· Prothom Alo

গত বছর ঈদুল ফিতরে পারিবারিক ধারার নাটকগুলোই বেশি পছন্দ করেছিলেন দর্শক। এবারও তাই সেই ধরনের গল্পের প্রাধান্য দেখা গেছে। কমেডি ও রোমান্টিক ঘরানার নাটকগুলো নিয়ে দর্শকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। তাহলে চলুন দেখা যাক, এবারের ঈদে কোন কোন নাটক দর্শক দেখছেন।

১. ‘ফ্যামিলি ম্যান’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকগুলোয় এর আগে জুটি বাঁধেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এবার ‘ফ্যামিলি ম্যান’ নিয়ে ফিরলেন তাঁরা। সাত দিনে এটি দেখেছেন ৮০ লাখ দর্শক। কী আছে এর গল্পে? মামুন (জোভান) ও নীলু (তটিনী) একে অপরকে ভালোবাসেন। নীলুর মা–বাবা ধনী। অন্যদিকে মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করেন। এ বেতনে তিনি গ্রামে থাকা তাঁর পরিবারের সবার জন্য কেনাকাটা করেন, কিন্তু নিজের জন্য কিছুই কেনেন না। এটি লিখেছেন সিদ্দিক আহমেদ, পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ।

Visit somethingsdifferent.biz for more information.

‘ফ্যামিলি ম্যান’ নাটকের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

২. ‘তোমাকে চাই’
খালাতো ভাই–বোনের প্রেমের গল্প। বিয়ের আসর থেকে নাটকের গল্পের শুরু। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় খালাতো ভাইয়ের সঙ্গে কীভাবে শুরু হয় প্রেম। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। রোমান্টিক গল্পের নাটকটি সাত দিনেই ৬৮ লাখের বেশি দর্শক দেখেছেন। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম। দুই বছর আগে এই জুটির প্রথম নাটক ‘পথে হলো দেরী’ আলোচিত হয়।

‘তোমাকে চাই’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে

৩. ‘ডিয়ার ফ্যামিলি’
এ বছর দর্শক পারিবারিক গল্পের নাটক দেখেছেন সবচেয়ে বেশি। নাটকের ভিউ সে কথাই বলছে। সময়ের বাস্তবতা, পরিবারের মধ্যে প্রেম, মান–অভিমানসহ নানা বিষয় এসব গল্পে প্রাধান্য পাচ্ছে। ঈদে আলোচনায় রয়েছে তেমন একটি নাটক ‘ডিয়ার ফ্যামিলি’।

‘ডিয়ার ফ্যামিলি’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে

গল্পে দেখা যাবে, বাসা থেকে রাগ করে চলে আসে সন্তান। গল্পে বাবা–ছেলের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাসার। নাটকটি চার দিনে দেখেছেন ৫৬ লাখ দর্শক। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন।

মোশাররফ করিম থেকে তৌসিফ–তটিনী, ঈদের পঞ্চম দিন টিভিতে কী দেখবেন

৪. ‘জামাই টক্কর’
নিয়মিত অভিনয় শুরুর পর ‘জামাই টক্কর’-এ প্রথমবারের মতো পছন্দের অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করলেন শামীম হাসান সরকার। এক পরিবারের দুই জামাইকে ঘিরে গল্প। একজন বড় চাকরি করেন। তাঁর অনেক টাকা। এ জন্য টাকার গরম বেশি। অন্যজন গ্রামে সাধারণ জীবন যাপন করেন। এই দুই জামাই–ই হয়েছেন মোশাররফ করিম ও শামীম হাসান। ৯ দিনে নাটকটি দেখেছেন ৫৩ লাখ দর্শক। সোহেল হাসানের পরিচালনায় নাটকে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, শেলী আহসান, নীলাঞ্জনা নীলা, সামান্তা পারভেজ প্রমুখ।

‘জামাই টক্কর’–এর পোস্টার। ফেসবুক থেকে

৫. ‘আপনজন’
এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, জোভান, নাজনীন নীহা, সায়েম সামাদ, ফাতেমা হীরা, সাব্বির আহমেদসহ একঝাঁক অভিনয়শিল্পী। এত চরিত্রই বলে দেয়, এটি পরিবার নিয়ে নাটক। কাছের মানুষদের কাছে ফেরা নিয়ে এর গল্প। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ২৩ মার্চ নাটকটি ইউটিউবে প্রকাশ পায়। এটি দেখেছেন ৪৪ লাখ দর্শক।

Read full story at source