টালিউড মাতাচ্ছেন এই নতুন স্টারকিড

· Prothom Alo

‘মন মানে না’ সিনেমা দিয়েই এ বছর টালিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ করলেন হিয়া চট্টোপাধ্যায়। তিনি টালিউড পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি। হিয়ার পরিচয় কেবল নতুন নায়িকা হিসেবেই নয়, তিনি বর্ষীয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা। ইতিমধ্যেই নেটপাড়া থেকে খুব ভালোবাসা পাচ্ছেন অভিনেতা–কন্যা। যদিও ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হয়েছেন, তবু মা–বাবা কখনো তাঁকে ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আনেননি; বরং নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। শিক্ষাজীবনে হিয়া ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপরই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। টানা দুই বছর প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। সেই পরিশ্রমের ফলই আজ তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও মডেলিংয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে এই বং সুন্দরীর। তবে সবকিছুর ঊর্ধ্বে অভিনেত্রী হওয়ার স্বপ্নটাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। এবার চলুন, দেখে নেওয়া যাক হিয়া চট্টোপাধ্যায়ের কিছু নজরকাড়া স্টাইলিশ লুক।

Visit rouesnews.click for more information.

কালো সি থ্রু আউটফিটে আবেদন কাড়ছেন সুন্দরী। শ্যাম্পেইন গোল্ড প্রি–ড্রেপড ককটেল শাড়িতে হিয়া। সঙ্গে মিলিয়ে পরেছেন এমব্রয়ডারি করা কোরসেট স্টাইলের ব্লাউজ। এই লুক পার্টি বা ইভেন্টের জন্য একেবারে পারফেক্ট। লাল শার্টের ওপর বেগুনি ব্লেজারের নজরকাড়া লুকে ধরা দিয়েছেন তিনি। রঙের এই কনট্রাস্ট পুরো স্টাইলটিকে দিয়েছে এক আধুনিক ও এক্সপেরিমেন্টাল ছোঁয়া। লুকটি সম্পূর্ণ হয়েছে মাল্টিকালার স্টেটমেন্ট নেকলেস, আংটি ও সিলভার টোনের ঘড়ি দিয়ে। রঙিন মিনি ড্রেসের সঙ্গে তাঁর হেয়ারস্টাইল ও কালো বুটের কম্বিনেশন দারুণ মানিয়েছে। কালো–সোনালি শাড়ির অনন্য রূপে ধরা দিলেন তিনি। গয়নায় রাখা হয়েছে ট্র্যাডিশনাল ছোঁয়া—কপালে লাল টিপ, আলতা, ফুলেল মাথাপট্টি, গলায় সোনালি চোকার, হাতে চুড়ি, আর আঙুলে স্টেটমেন্ট রিং। সব মিলিয়ে ক্ল্যাসিক বাঙালি সাজের আধুনিক উপস্থাপনা যেন।অ্যাবস্ট্র্যাক্ট প্যাটার্নের ওপেন–ফ্রন্ট জ্যাকেটের নিচে গাঢ় নীল টপ পরেছেন হিয়া। পায়ে শোভা পাচ্ছে ব্ল্যাক বুট।হট পিংক শাড়ির সঙ্গে পিঠখোলা সাদা ব্লাউজ আর কানের ঝুমকা মিলিয়ে সত্যিই এথনিক লুকে সুন্দর লাগছে অভিনেত্রীকে।গাঢ় বেগুনি বেনারসি সিল্ক শাড়িতে সাবেকি আমেজে ধরা দিয়েছেন তিনি। অ্যান্টিক স্টাইলের সোনার জুয়েলারি পুরো সাজকে আরও রাজকীয় করেছে। নীল মিডি ড্রেসের স্নিগ্ধ লুকে হিয়া। কালো মিনি স্কার্ট ও সাদা টপের সঙ্গে গোলাপি ব্লেজারের লেয়ারিং স্টাইল সত্যিই নজর কাড়ছে। পায়ের কালো বুট, চোখের কালো সানগ্লাস ও মিনিমাল জুয়েলারি পুরো লুকটিকে দিয়েছে এক ট্রেন্ডি ও আত্মবিশ্বাসী ফ্যাশন স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source