কখন বিশেষজ্ঞের কাছে যাওয়াটা দরকার এটা জানা অভিভাবকদের অবশ্য পালনীয় কর্তব্য

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ৩১ জানুয়ারি ১৭৪তম সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

বিশেষজ্ঞের কাছে যাওয়াটা কখন দরকার এগুলো অভিভাবকদের সব সময় জানা থাকা উচিত কি না? এই প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ' উচিত বলে বলবো কি? আমরা থাকতে বাধ্য। উচিত শব্দটা বললে কিন্তু একটা স্পেস থাকে যে বোধহয় না থাকলে হবে। আমি এটা ব্যবহার করতে চাচ্ছি আমাদের এটা অবশ্য পালনীয় কর্তব্য। এখান থেকে আমাদের পালানোর সুযোগ নেই। এই শিশুরা একদিন আমাদের চিকিৎসা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নতুন কিছু আবিষ্কার করবে। অতএব, আমাদের এটা উচিতের বদলে আমরা এটাকে অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ধরি। সময় আমাদের কাঁধে দায়িত্বটা চাপিয়ে দিয়েছে, আমাদের এটি এড়ানোর কোনো সুযোগ নেই।'

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source