রেস্তোরাঁয় হঠাৎ রোবটের ‘নাচ’

· Prothom Alo

একটি রেস্তোরাঁয় রোবট হাত–পা ছুড়ে বিচিত্র ভঙ্গিতে নাচছে আর অতিথিরা চোখ বড় বড় করে তা উপভোগ করছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Visit een-wit.pl for more information.

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, ‘হাইদিলাও’ রেস্তোরাঁয়। হাইদিলাও একটি জনপ্রিয় চায়নিজ হটপট রেস্তোরাঁ চেইন, বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে তাদের শাখা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার ওই রেস্তোরাঁ কর্মীদের পাশাপাশি রোবট ব্যবহারের জন্য পরিচিত। সেখানে রোবট রেস্তোরাঁকর্মীদের সহায়তা করার পাশাপাশি গ্রাহকদের ‘বিনোদন’ দিতে কাজ করে।

ঘটনার দিনও একটি রোবট অতিথিদের পরিষেবা দিচ্ছিল। হঠাৎ সেটি দ্রুত হাত–পা ছুড়ে নাচতে শুরু করে! সেটি এমনভাবে ক্রমাগত মেঝেতে ঘুরে ঘুরে হাত ছুড়তে থাকে, দেখে বোঝাই যাচ্ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়েছে।

অতিথিরা অবাক চোখে তা দেখছিলেন। কেউ কেউ মুঠোফোনে রোবটের নাচ ভিডিও করা শুরু করেন।

বিষয়টি নজরে আসার পর দ্রুত রেস্তোরাঁর তিন কর্মী সেটিকে থামাতে এগিয়ে আসেন। তাঁরা সাবধানে রোবটটিকে চেপে ধরার চেষ্টা করেন, যেন সেটি নড়াচড়া না করতে পারে। শেষ পর্যন্ত তাঁরা রোবটটিকে ধরে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হন।

তবে এ ঘটনায় রোবট দিয়ে পরিষেবা কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রোবটের বিচিত্র ভঙ্গির নাচ দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা খুবই মজা পেয়েছেন। রোবট নির্মাতা কোম্পানিটি এখনো রোবটের যান্ত্রিক ত্রুটির বিষয়ে বিস্তারিত বিবৃতি দেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এমন অপ্রত্যাশিত আচরণ ভবিষ্যতে এ ধরনের রোবটের নিরাপত্তা এবং জনসাধারণের সঙ্গে আচরণ পরীক্ষা করার প্রয়োজনীয়তাকে আরও গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে রোবট সেবা আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার জন্য সফটওয়্যার আপডেট এবং নিয়ন্ত্রণপ্রক্রিয়া উন্নত করার ব্যবস্থা নিতে হবে।

Read full story at source