আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা

· Prothom Alo

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত মাসে অনুষ্ঠিত নিলামে অবিক্রীত ছিলেন জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি। কিন্তু শামার জোসেফকে ছেড়ে দেওয়ায় তাঁর বিকল্প হিসেবে মুজারাবানিকে সরাসরি সই করিয়ে দলে টানে তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। সেই মুজারাবানি এখন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ? আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে টেনেছে। গতকাল তাঁকে সই করানোর বিষয়টি নিশ্চিত করে নাইটরা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি দলটিকে জানিয়েছেন মুজারাবানি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপারটি ভালোভাবে নেয়নি। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি।

Visit sports24.club for more information.

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা। চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না কলকাতার ভারতীয় পেসার হর্ষিত রানা। দলটির আরেক পেসার শ্রীলঙ্কার মাতিশা পাতিরানাও চোটে। কিছুদিন আগে শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে চোট পান তিনি।

আইপিএলের নতুন মৌসুম শুরুর দুই দিন আগে ২৬ মার্চ শুরু হবে পিএসএলের নতুন মৌসুম। পিএসএল ও আইপিএল এবার নিয়ে টানা দ্বিতীয় বছর একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রথমে পিএসএলের দলে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়ের শেষ পর্যন্ত আইপিএলে খেলতে যাওয়ার টানা দ্বিতীয় ঘটনা এটি।

গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু পরে তাঁকে চোটের বিকল্প হিসেবে দলে টানে মুম্বাই ইন্ডিয়ানস। পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর বশ এই টুর্নামেন্টে এক মৌসুমের জন্য নিষিদ্ধ হন। মুজারাবানিকে একই ধরনের শাস্তি দেওয়া হবে কি না, তা জানতে পিএসএলের সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএনক্রিকইনফো।

সালমান বললেন ‘এভাবে রান আউট করতাম না’, মিরাজের ভুল দেখেন না মুশতাক

১ কোটি ১০ লাখ রুপিতে মুজারাবানিকে দলে টেনেছিল ইসলামবাদ ইউনাইটেড। ২৯ বছর বয়সী এই পেসার আইপিএলে খেলতে পিএসএলের চুক্তি ছেড়েছেন বলে জানিয়েছে জিও সুপার। পিসিবি এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানাতে আইনি পথে হাঁটার প্রস্তুতিও নিচ্ছে।

পিএসএলে এর আগে মুলতান সুলতানসের হয়ে ট্রফি জিতেছেন মুজারাবানি। আইপিএলে এটা হবে তাঁর দ্বিতীয় দফা অভিজ্ঞতা। ২০২৫ আসরের শেষ দিকে অস্থায়ী বদলি খেলোয়াড় হিসেবে তিনি যোগ দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেন মুজারাবানি

১৭ মার্চ কলকাতা পৌঁছে স্কোয়াডে যোগ দেবেন মুজারাবানি। ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আইপিএলে নতুন মৌসুম শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।

সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ দারুণ কেটেছে মুজারাবানির। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার জিম্বাবুয়েকে সুপার এইটে তোলার পথে ৬ ম্যাচে ১৩ উইকেট নেন।

টি-টুয়েন্টিতে দুবার ৬ উইকেট, সাকিবদের ক্লাবে উসামা

Read full story at source