সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১০ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit livefromquarantine.club for more information.
নিরাপত্তাবিধানে যদি কামান দেওয়া লাগে, কামান দেব: জঙ্গল সলিমপুর প্রসঙ্গে ডিআইজি
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুলিশের চট্টগ্রামের রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবীব। আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরেচট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন থেকে দুটি তল্লাশিচৌকি থাকবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব। সোমবার দুপুরে ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন...
‘দ্বিতীয় লড়াইয়ের’ প্রস্তুতিতে জামায়াত, নজর ১২ সিটিতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এটাকে ‘দ্বিতীয় লড়াই’ হিসেবে দেখছে দলটি। এ লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি চলছে। বিস্তারিত পড়ুন...
হেলমেট পরে মোটরসাইকেল চালানো নিয়ে কথা-কাটাকাটি, এক পরিবারের ১৩ জন গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ ব্যক্তিদের পুলিশি নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। গতকাল রোববার রাত ১২টার পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় নারী, শিশুসহ একই পরিবারের ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন গুলিবিদ্ধ হন। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিস্তারিত পড়ুন...
মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা বানিয়ে যুক্তরাষ্ট্রকে কী বার্তা দিল ইরান
মোজতবা খামেনিইরানের ধর্মীয় নেতৃত্ব সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগ দিয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অগ্রাহ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ট্রাম্প আগে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবাকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা দিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পেল, নিউজিল্যান্ড কত
বিশ্বকাপ ট্রফি সঞ্জু স্যামসনদের উদ্যাপন২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (১ ডলার সমান ১২১.৬৫ টাকা) মোট ১৬৪ কোটি টাকার বেশি। এর মধ্যে চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ ৩০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ শিরোপা জিতে ভারত পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৬ কোটি টাকা। বিস্তারিত পড়ুন...