বিচ্ছেদ ও বাস্তবতার কাব্যিক উপস্থাপন ‘শেষের কবিতা’

· Prothom Alo

প্রেম যে সব সময় পরিণতির জন্য হয় না, বরং কিছু সময় বিচ্ছেদেও মানুষের মুক্তি মেলে, তারই এক কাব্যিক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’। ৫ মার্চ কারমাইকেল কলেজের স্বাধীনতা স্মারক ভাস্কর্য প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠচক্রের আসর করে রংপুর বন্ধুসভা।

Visit chickenroad.qpon for more information.

পাঠ আলোচনায় বন্ধু সোহাগ দাস বলেন, ‘কাছে আসার তাড়নাই যে মানুষকে দূরে ঠেলে দেয়, তার একটি বাস্তবধর্মী উপস্থাপনা এই উপন্যাস।’

বন্ধু মাইমুনা বলেন, ‘প্রেমের পরিণতি সব সময় সংসার বা বিবাহ পর্যন্ত যায় না। কিছু সময় না পাওয়াতেই প্রেমের স্বার্থকতা লুকিয়ে থাকে। জীবনের এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর উপন্যাসটি শেষ করেছেন।’

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈকত খন্দকার। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক রুদ্র চৌধুরী ও বন্ধু মানিক কুমার পঙ্কোজ।

Read full story at source