রেনেসন্স-এ চলছে সাশ্রয়ী মূল্যে 'আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স'

· Prothom Alo

ঢাকার পাঁচ তারকা হোটেল রেনেসন্স-এ রুফটপ রেস্তোরা আর-বারে শুরু হয়েছে আকর্ষণীয় বিভিন্ন পদের সামুদ্রিক খাবারের প্ল্যাটার নিয়ে “আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স”।

Visit rouesnews.click for more information.

সি-ফুডের প্রতি আমাদের দেশের খাদ্যরসিকদের আগ্রহ এখন যেকোনও সময়ের চেয়ে বেশি। স্বাস্থ্যকর ও ব্যতিক্রমী ঘরানার এই সামুদ্রিক খাবারের পদগুলো এখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে এদেশে। তবে ফ্রেশ না হলে সি-ফুডের স্বাদ পুরোটাই মাটি হয়ে যায়। আবার এ ধরনের খাবার তৈরি করতেও প্রয়োজন মুনশিয়ানার। সেদিক থেকে ঢাকার পাঁচ তারকা হোটেল রেনেসন্সে রুফটপ রেস্তোরা আর-বারের “আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স” আপনাকে একেবারেই হতাশ করবে না।

আর-বার (R-Bar)-এ ৩ এপ্রিল থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে পরিবেশন করা হচ্ছে আকর্ষণীয় বিভিন্ন পদের সামুদ্রিক খাবারের প্ল্যাটার। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এটি শুধু খাবার নয়, বরং একটি ভিন্নধর্মী গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা; যেখানে স্বাদ, পরিবেশ ও উপস্থাপনার মিলন ঘটেছে একসঙ্গে।

মেন্যুতে থাকছে টাটকা ও বৈচিত্র্যময় সামুদ্রিক খাবারের আকর্ষণীয় সমাহার। শুরুতেই থাকছে গোল্ডেন কোস্টাল ফিশ কেক, ভিয়েতনামিজ ফ্রেশ রাইস পেপার রোল এবং একটু ভিন্ন স্বাদের জন্য টুনা টাকোস।

হোটেলটির ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার মহসিন আলী জানান, এই আয়োজনের মূল আকর্ষণ শেফদের সিগনেচার ডিশগুলো। এর মধ্যে আছে চার্ড ব্ল্যাক টাইগার প্রন, ফায়ার-গ্রিলড অক্টোপাস, সিয়ার্ড টুনা মেডালিওন এবং স্টিমড ক্র্যাব ক্লাস্টার্স।

প্রতিটি আইটেমে গ্রিলিং ও সিজনিংয়ের নিখুঁত ভারসাম্য বজায় রেখে আন্তর্জাতিক মানের কালিনারি অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। বিশেষ চমক হিসেবে থাকছে আন্দামান রেড স্ন্যাপার নিউং মানাও, যা লাইভ কার্ভিং স্টেশন থেকে পরিবেশন করা হবে। ফলে অতিথিরা সরাসরি প্রস্তুত প্রক্রিয়া দেখার পাশাপাশি আরও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এছাড়াও মেন্যুতে থাকছে বে ফিশারম্যান’স সিফুড চাউডার, টম ইয়াম সিফুড রাইস এবং ডেজার্টে মিষ্টি দইয়ের ক্রিম ব্রুলে

এই আনলিমিটেড প্ল্যাটার জনপ্রতি ২,৯৯৯ টাকায় উপভোগ করা যাবে, তবে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট। এ বিষয়ে মহসিন আলী বলেন, অনেক ক্ষেত্রে অতিথিরা প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে অপচয় করেন। সেই ফুড ওয়েস্টেজ কমাতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পানীয় হিসেবে ‘পীচ পারফেকশন’ ও ‘মোহিতো’-সহ বিভিন্ন রিফ্রেশিং ড্রিংকস পাওয়া যাবে, যদিও সেগুলোর জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে।

খাবারের বাইরেও এই আয়োজনকে বিশেষ করে তুলেছে ঢাকার স্কাইলাইনের মনোমুগ্ধকর দৃশ্য, ওপেন-এয়ার রুফটপের প্রশান্ত পরিবেশ, মৃদু আলোয় সাজানো আরামদায়ক বসার ব্যবস্থা এবং একটি চমৎকার সুইমিংপুল। সব মিলিয়ে এটি হয়ে উঠতে পারে সন্ধ্যার অবসর কাটানোর দারুণ একটি সুযোগ।

প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলমান এই আয়োজন সি-ফুডপ্রেমীদের জন্য নিঃসন্দেহে ঢাকার একটি ‘মাস্ট-ট্রাই’ গন্তব্য যেখানে স্বাদ, পরিবেশ ও অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হয় এক পরিপূর্ণ সন্ধ্যা।

ছবি: রেনেসন্স ঢাকা

Read full story at source