আগুনে ছয়জনের মৃত্যু, স্বজনদের আহাজারি

· Prothom Alo

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর একটি গ্যাসলাইটার কারখানায় আগুনে ছয়জনের মৃত্যু শুধু কয়েকটি প্রাণহানির ঘটনা নয়, এটি কয়েকটি পরিবারের ভেঙে পড়ার গল্প। মিটফোর্ড হাসপাতালের মর্গে স্বজনেরা মরদেহ শনাক্ত করেছেন হাতের চাবির গুচ্ছ, চুলের ক্লিপ—এমন সামান্য চিহ্ন দেখে। শোক আর ক্ষোভে ভেঙে পড়া স্বজনদের প্রশ্ন, এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা? গতকাল শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি এলাকায় আকরাম গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Visit afsport.lat for more information.

নিহত মীম আক্তারের তিন বছর বয়সী ছেলে মানিককে কোলে নিয়ে মর্গের সামনে আহাজারি করছেন তাঁর স্বজনেরা। চুলের খোঁপার ক্লিপ দেখে শনাক্ত করা হয় শাহীনুর বেগমের মরদেহ, মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁর বোনেরা। মর্গের সামনে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলছেন নিপুণ রায় চৌধুরী। পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার বিষয়ে স্বজনদের সঙ্গে কথা বলছেন পুলিশের এক সদস্য। মর্গের জানালা দিয়ে মরদেহের ব্যাগ একঝলক দেখার চেষ্টা স্বজনদের। মর্গে সিআইডি সদস্যদের কর্মতৎপরতা। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। কদমতলী ডিপজল গলি এলাকার সেই কারখানা, যেখানে আগুনে পুড়ে যায় সবকিছু।

Read full story at source