সন্তানের মানসিক গঠনে মা-বাবার আচরণের প্রভাবই মুখ্য

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালে ২০ মে (শনিবার) প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

সন্তানের সুস্থ মানসিক গঠন ও ব্যক্তিত্ব বিকাশে মা-বাবার আচরণের প্রভাব সবচেয়ে বেশি। শিশুরা অন্যের উপদেশের চেয়ে চারপাশের মানুষের কাজ দেখে বেশি শেখে। ১৬৮তম এ সভায় কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ ডা. রাহেনুল ইসলাম এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

Visit tr-sport.bond for more information.

ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘মা-বাবা গৃহকর্মী বা অন্যদের সঙ্গে কীভাবে কথা বলছেন, কীভাবে নিজের রাগ বা বিরক্তি প্রকাশ করছেন—তা শিশুরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। অভিভাবকদের আচরণে কোনো ত্রুটি থাকলে তা শিশুর মানসিকতায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই আদর্শ সন্তান গড়ার আগে অভিভাবকদের নিজেদের আচরণ সংশোধন করা জরুরি।’

Read full story at source