বাংলাদেশ দলের সঙ্গে আজ কেন যোগ দিচ্ছেন না হামজা

· Prothom Alo

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ১২ মার্চ জানানো হয়েছিল, আজই ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ঢাকা ছাড়ার আগে গত বৃহস্পতিবার দলের ম্যানেজার আমের খান ও অধিনায়ক জামাল ভূঁইয়াও একই কথা বলেছিলেন। কিন্তু হামজার ক্লাব লেস্টার সিটি এখনই তাঁকে ছাড়তে চাচ্ছে না। তাই আজ আর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না হামজার।

Visit biznow.biz for more information.

ফেডারেশন ও দল সূত্রে জানা গেছে, লেস্টার সিটি বাংলাদেশকে জানিয়েছে, আন্তর্জাতিক বিরতিতেই তারা হামজাকে ছাড়বে। ফিফার আন্তর্জাতিক ম্যাচসূচি অনুযায়ী, ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ বিরতি। সে হিসাবেই ছুটি পাচ্ছেন হামজা।

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী। ছবিটি পুরোনো

সবকিছু ঠিক থাকলে ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসে করে রওনা দেবেন হামজা। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর কথা তাঁর। দলের সঙ্গে যোগ দেওয়ার পর খুব বেশি অনুশীলন সেশনও পাবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ। শুধু তার আগের দিনের অনুশীলন সেশনে থাকবেন এই মিডফিল্ডার।

কখনো ফিফা বিশ্বকাপে না খেলা জনসংখ্যায় শীর্ষ ১০ দল, বাংলাদেশ-ভারতসহ আরও যারা

গত বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। সেই ম্যাচে দল না জিতলেও হামজার খেলা প্রশংসিত হয়েছিল। এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাত ম্যাচ খেলেছেন হামজা, করেছেন ৪ গোল, ১টি গোল সতীর্থকে দিয়ে করিয়েছেন।

বাংলাদেশের জার্সিতে গত বছর অভিষেক হামজা চৌধুরীর

ভিয়েতনামে খেলেই সিঙ্গাপুর যাবে বাংলাদেশ দল, সেখানে ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। বাকি চার ম্যাচে দুই জয়, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

তিন দল তিন দেশে, ফুটবলারদের অন্য রকম ঈদ

Read full story at source