‘দম’ দেখতে ভিড়, দর্শকেরা কী বলছেন?

· Prothom Alo

‘দম’ সিনেমাকে দশে দশ দিলেন এক দর্শক। আরেক দর্শক বলছেন, তিনি সিনেমাটিকে দশের মধ্যে সাড়ে আট দিলেন।

স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে। আজ বেলা দুইটায় ‘দম’ সিনেমার শো ছিল। প্রযোজকেরা জানিয়েছেন, শোটি হাউসফুল ছিল। আগামীকালের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি হয়েছে।

Visit chinesewhispers.club for more information.

৪টা ১৮ মিনিটে শো শেষ হয়। সিনেমা দেখে বের হতে থাকা দর্শকের কাছে সাংবাদিকেরা জানতে চান, সিনেমাটি কেমন লাগল?—দর্শকের কেউ কেউ বলছেন, অভিনয়শিল্পীদের অভিনয়ের কথা, কেউ বলছেন ভিজ্যুয়ালের কথা।

সিনেমার কোন সংলাপটি ভালো লেগেছে? জানতে চাইলে এক দর্শক বললেন, ‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো।’

‘দম’ কি দম ধরে রাখতে পারল? জানতে চাইলে আরেক দর্শকের উত্তর, ‘অবশ্যই।’ আরেক দর্শকের ভাষ্য, ‘সিনেমাটি ভালো লেগেছে। নিশো বছরে একটা ছবি করে, সারা বছরে তেমন সিনেমা কেউ দিতে পারে না।’

সিনেমাটি কেমন? আরেক দর্শক বলছেন, ‘খুবই ভালো সিনেমা। অনেক দিন পর একটি ভালো বাংলাদেশি মুভি দেখলাম।’

‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী

আরেকজন বলেন, ‘নিশো যেভাবে আটকা পড়ল আর তার টিকে থাকা, মুক্তি পাওয়ার সাধনার কাহিনি দারুণ।’ আরেক দর্শকের ভাষ্য, ‘বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, সেটা সিনেমাটি দেখে বোঝা যাচ্ছে।’

নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই ও চরকি।

Read full story at source