ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে বিশ্বের শীর্ষ ১০ কোম্পানি

· Prothom Alo

বিশ্বের সবচেয়ে মূল্যবান ৫০টি ব্র্যান্ডের মধ্যে গত বছর সবচেয়ে বেশি আয় বেড়েছে মাইক্রোসফটের। ২০২৫ সালে কোম্পানিটির ব্র্যান্ডমূল্য বেড়েছে ১০৪ বিলিয়ন তথা ১০ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। বেড়ে ৫৬৫ বিলিয়নে উঠেছে। ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে ঠিক এর পেছনেই রয়েছে এনভিডিয়া। এটির ব্র্যান্ডমূল্যও বড় লাফ দিয়েছে। এক বছরে তাদের ব্র্যান্ডমূল্য বৃদ্ধি পেয়েছে ৯৬ বিলিয়ন বা ৯ হাজার ৬০০ কোটি ডলার। বদৌলতে তাদের ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ১৮৪ বিলিয়ন ডলারে।

Visit sport-newz.biz for more information.

ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের ‘গ্লোবাল ৫০০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এ তালিকায় বছরওয়ারি সবচেয়ে বেশি ব্র্যান্ডমূল্য বেড়েছে, এমন ব্র্যান্ডগুলোকে দেখানো হয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও প্রযুক্তি জায়ান্টদের বড় উত্থান দেখা গেছে। যেমন তালিকায় ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই হলো প্রযুক্তি খাতের।

পণ্যসেবা বিপণনে বাড়তি বিনিয়োগ, ব্র্যান্ডের শক্তি অর্জন ও আর্থিক কার্যকারিতার ভিত্তিতে শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের ব্র্যান্ডমূল্য সবচেয়ে বেশি বেড়েছে, তা দেখানো হয়েছে ব্র্যান্ড ফাইন্যান্সের তালিকায়।

ব্র্যান্ডমূল্যে সবচেয়ে বেশি উপার্জনকারী মাইক্রোসফট, বিশেষ করে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) সেবায় প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার সুবাদে অন্য সব কোম্পানিকে ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে এনভিডিয়ার ব্র্যান্ডমূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এআই চিপের বাজারে তাদের হিস্যা বাড়ায় ব্র্যান্ডমূল্য বেড়েছে। শুধু বাজার মূলধনের বিচারে এটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি নয়, তাদের পণ্যের চাহিদাও এখনো সরবরাহের চেয়ে বেশি।

তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানেও রয়েছে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ও প্রযুক্তি খাতের দুই কোম্পানি টিকটক ও অ্যাপল। এর মধ্যে টিকটকের ব্র্যান্ডমূল্য ৪৮ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার বৃদ্ধি পেয়ে ১৫৪ বিলিয়ন ডলার আর অ্যাপলের ব্র্যান্ডমূল্য ৩৩ বিলিয়ন বা ৩ হাজার ৩০০ কোটি ডলার বেড়ে ৬০৮ বিলিয়ন ডলার হয়েছে।

এ বছর ব্র্যান্ডের মূল্যবৃদ্ধিতে বড় উল্লম্ফন দেখা গেছে টিকটকের ক্ষেত্রেও। তাদের ব্র্যান্ডমূল্য ১০৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৫৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে ব্র্যান্ডের মূল্যবৃদ্ধির দিক থেকে তারা তৃতীয় স্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ব্র্যান্ডমূল্য ২০২৫ সালে চতুর্থ সর্বোচ্চ ৩৩ বিলিয়ন ডলার বেড়েছে। ফলে এটির মোট ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ৬০৮ বিলিয়ন ডলারে। সে সুবাদে বিশ্বে এখন সর্বোচ্চ ব্র্যান্ডমূল্য হচ্ছে অ্যাপলের।

পঞ্চম সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলার ব্র্যান্ডমূল্য বেড়েছে গুগলের। সার্চ ও বিজ্ঞাপন ব্যবসায় ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রাখার পাশাপাশি জেমিনি এআই প্ল্যাটফর্মের সুবাদে এ কোম্পানির ব্র্যান্ডমূল্য বেড়ে ৪৩৩ বিলিয়ন ডলার হয়েছে।

তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে আমেরিকান এক্সপ্রেস। কোম্পানিটির ব্র্যান্ডমূল্য ১৮ বিলিয়ন ডলার বেড়ে ৫৭ বিলিয়ন ডলারে উঠেছে। পাঁচ বছরে কোম্পানিটির বাজারমূল্য দ্বিগুণ হয়েছে।

ব্র্যান্ডের মূল্যবৃদ্ধির দিক থেকে সপ্তম স্থানে রয়েছে চীনের স্টেট গ্রিড করপোরেশন। তাদের ব্র্যান্ডমূল্য ১৭ বিলিয়ন ডলার বেড়ে ১০২ বিলিয়ন ডলার হয়েছে।

সামাজিক আন্তযোগাযোগব্যবস্থার বৈশ্বিক ওয়েবসাইট ফেসবুক (মেটা) আছে তালিকার অষ্টম স্থানে। তাদের ব্র্যান্ডমূল্য ১৬ বিলিয়ন ডলার বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

চীনভিত্তিক মেসেজিং, সোশ্যাল মিডিয়া ও মোবাইল পেমেন্ট–সংক্রান্ত প্ল্যাটফর্ম উইচ্যাট রয়েছে নবম স্থানে। এটির ব্র্যান্ডমূল্য ১৫ বিলিয়ন বেড়ে ৪৮ বিলিয়ন হয়েছে।

ব্র্যান্ড ফাইন্যান্সের এই তালিকায় ১০ম স্থানটি পেয়েছে বৈশ্বিক ই–কমার্স অ্যামাজন। এটির ব্র্যান্ডমূল্য ১৩ বিলিয়ন বেড়ে ৩৭০ বিলিয়নে উঠেছে।

Read full story at source