জাহাঙ্গীরনগরের নিহত ছাত্রীর স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত

· Prothom Alo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

গতকাল সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকার আদালত এ আদেশ দেন।

এর আগে ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ নির্ধারণ করেন এবং ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাঁকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার দুপুরে সাভারে ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী শারমীন জাহানকে রক্তাক্ত ও নিথর অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরপরই ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

পরে আশুলিয়া থানায় রোববার রাতে নিহত শারমীন জাহানের চাচা মনিরুল ইসলাম মামলা করেন। ওই মামলায় ফাহিম আল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার সকালে আদালতে হাজির করা হয়।

Read full story at source