পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে দুই দফায়

· Prothom Alo

পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে এ তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ভোট হবে দুই পর্বে: ২৩ ও ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে।

Visit asg-reflektory.pl for more information.

আজ বিকেল চারটায় দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের তফসিল ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য তিন রাজ্য আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি।

সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আসাম, কেরালা ও পদুচেরিতে ভোট হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে হবে ২৩ এপ্রিল। পশ্চিমবঙ্গের ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। সব রাজ্যের ভোট গণনা হবে ৪ মে।

গত ২০২১ সালে এই পশ্চিমবঙ্গের ভোট হয়েছিল ৮ দফায়। এবার হচ্ছে ২ দফায়। এই ৫ রাজ্যের ভোটারসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ। আসন ৮২৪টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২৯৪টি।

পশ্চিমবঙ্গের এখন ভোটারসংখ্যা ৬ কোটি ৪৪ লাখ। পশ্চিমবঙ্গে ভোটকেন্দ্র ৮০ হাজার ৭১৯টি। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে আর দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে ১৪২টি আসনে।

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করার জন্য নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ১৫ লাখ ভোটকর্মী। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে সব মিলিয়ে প্রায় সাড়ে ৮ লাখ। নিয়োজিত থাকবেন ৪৯ হাজার মাইক্রো অবজারভার, ১ হাজার ৪৪৪ জন অবজারভার, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজারভার।

এই রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের সর্বশেষ নির্বাচন হয় ২০২১ সালে। ওই নির্বাচনে বিজয়ী দল তৃণমূল পায় ২১৩ আসন। বিজেপি ৭৭ আসনে জয়ী হয়। বাম দল এবং কংগ্রেস কোনো আসনে জিততে পারেনি।

Read full story at source