বাবার মৃত্যুর পর দুই বছর ধরে সংসারের হাল ধরা ছেলের প্রাণ গেল সড়কে

· Prothom Alo

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন গৃহবধূ সুমাইয়া আক্তার। গত রোববার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তাঁর স্বামী অটোরিকশাচালক সালাহ উদ্দিন (৪০) মারা যান।

Visit milkshakeslot.com for more information.

সালাহ উদ্দিনের বাড়ি উপজেলার কল্যাণপুর গ্রামে। গতকাল সোমবার সকালে জানাজা শেষে তাঁর লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নিহত সালাহ উদ্দিনের স্ত্রী সুমাইয়া আক্তার বিলাপ করতে করতে বলেন, তাঁর স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর স্কুলপড়ুয়া তিন মেয়ে খাদিজা আক্তার (১৪), তানহা আক্তার (৯) ও জান্নাতের (৫) ভবিষ্যৎ নিয়ে তিনি দিশাহারা। তিন মেয়েকে নিয়ে তিনি কোথায় দাঁড়াবেন, কীভাবে সামনের দিনগুলো পাড়ি দেবেন, ভেবে পাচ্ছেন না।

সালাহ উদ্দিনের মা মালেকা বেগম বলেন, তাঁর স্বামী মারা গেছেন দুই বছর হলো। স্বামীর মৃত্যুর পর ছেলে পরিবারের হাল ধরেছিলেন। এখন ছেলে সালাহ উদ্দিনও মারা গেলেন। পুত্রবধূ, তিন নাতনি ও তাঁর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবদুল হালিম বলেন, নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেছেন। হ্যান্ডট্রাক্টরের চালক সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে। হ্যান্ডট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Read full story at source