ফুলুরির রেসিপি

· Prothom Alo

ফুলুরি

উপকরণ

  • বেসন: ১ কাপ

  • বেকিং পাউডার: দেড় চা-চামচ

    Visit salonsustainability.club for more information.

  • লবণ: আধা চা-চামচ

  • ভাজা জিরার গুঁড়া: আধা চা-চামচ

  • পুদিনাপাতার কুচি: ২ টেবিল চামচ

  • তেল: ভাজার জন্য

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • আদাবাটা: সিকি চা-চামচ

  • পেঁয়াজকুচি: ২টি

  • কাঁচা মরিচের কুচি: ১ টেবিল চামচ

ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজুর রেসিপি দেখুন

প্রণালি

  • একটি গামলায় পেঁয়াজ, কাঁচা মরিচের কুচি, লবণ, ধনেপাতার কুচি হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন।

  • অন্য একটি শুকনা পাত্রে বেসনের সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ ও ধনেপাতার মিশ্রণে দিন।

  • এবারে এগুলোর সঙ্গে হলুদ, মরিচ ও ভাজা জিরার গুঁড়া এবং আধা কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।

ফুলুরি
  • কড়াইয়ে তেল গরম করে এক টেবিল চামচ বেসনের গোলা ছাড়ুন।

  • সঙ্গে সঙ্গে ফুলে ভেসে ওপরে উঠলে বুঝে নিতে হবে তেলের তাপ ঠিক আছে।

  • কড়া আঁচে একসঙ্গে পাঁচ/ছয়টি ফুলুরি মচমচে করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে টিস্যু পেপারের ওপরে রাখুন।

  • পালংশাক, পুঁইশাক বা অন্য কোনো শাকপাতা কুচি করেও বেসনের সঙ্গে মিশিয়ে ফুলুরি তৈরি করা যায়।

  • তেঁতুল ও পুদিনাপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

হালিম রান্নায় কি ওটস দেওয়া যায়? দেখুন রেসিপি

Read full story at source