বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

· Prothom Alo

অন্যান্য দিনের তুলনায় গত শনিবারের সকালটি ছিল কিছুটা ব্যতিক্রম। ভোরের সাহ্‌রি শেষে সকাল সাতটার মধ্যে রাজশাহী বন্ধুসভার সদস্যরা সাদা-কালো পোশাক পরিধান করে ফুলের ডালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে নগরের কুমারপাড়া মোড় থেকে প্রভাতফেরিতে অংশ নেন। প্রভাতফেরি শেষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বন্ধুসভার এ উদ্যোগ। গভীর শ্রদ্ধা ও নীরবতার মধ্য দিয়ে সম্পন্ন এই কর্মসূচিতে ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বন্ধুরা।

Visit truewildgame.com for more information.

ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বন্ধুরা

বন্ধু সোহান রেজা বলেন, শুদ্ধ বাংলা ভাষার চর্চার মধ্য দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের ভেতর ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, ভাষা আন্দোলনের চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়েই কেবল শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধু সোহান রেজা, তাহমিনা আকতার, ইসরাত জাহান, আসিফ ইমতিয়াজ, নিশাত তাসনিম, সুশীল পাল, ইফরান নাসরিন, কাজী হিমেল, মৌ রাণী সাহা, মালিহা ফারজানা, বাঁধনসহ অন্য বন্ধুরা।

Read full story at source