এসএসসি পরীক্ষা ২০২৬। পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–৩)—বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে জড়তাও বৃদ্ধি পায়

· Prothom Alo

পদার্থবিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

Visit albergomalica.it for more information.

অধ্যায়–৩

১. বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, এটি কোন সূত্র?

ক. নিউটনের গতির প্রথম সূত্র খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র

গ. নিউটনের গতির তৃতীয় সূত্র ঘ. মহাকর্ষ সূত্র

২. বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?

ক. প্রথম গতিসূত্র খ. দ্বিতীয় গতিসূত্র

গ. তৃতীয় গতিসূত্র ঘ. মহাকর্ষ সূত্র

৩. ঘর্ষণের বাধার কারণে বস্তুর গতির কীরূপ পরিবর্তন হয়?

ক. গতি ধীরে ধীরে বৃদ্ধি পায় খ. ত্বরণ বৃদ্ধি পায়

গ. গতিশীল করা সহজ হয় ঘ. গতি হ্রাস পায়

৪. বস্তু যে অবস্থায় আছে, চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকে কী বলে?

ক. বল খ. ত্বরণ 

গ. জড়তা ঘ. বেগ

৫. নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?

ক. বল ও জড়তা খ. বল ও ভরবেগ

গ. জড়তা ও ভরবেগ ঘ. জড়তা ও শক্তি

৬. গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীদের সামনের দিকে হেলে পড়ার কারণ কী?

ক. স্থিতি জড়তা খ. গতি জড়তা

গ. ভারসাম্যহীনতা ঘ. অসাবধানতা

৭. পদার্থের জড়তার পরিমাপ কী?

ক. স্পর্শ বল খ. অস্পর্শ বল 

গ. ভর ঘ. ওজন

৮. বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?

ক. ভর খ. সরণ  

গ. বেগ ঘ. ত্বরণ

৯. বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি বৃদ্ধি পায়?

ক. দৃঢ়তা খ. স্থিতিস্থাপকতা 

গ. জড়তা ঘ. বেগ

১০. বলের গুণগত ধারণা পাওয়া যায় নিচের কোন সূত্র থেকে?

ক. নিউটনের গতির প্রথম সূত্র খ. নিউটনের গতির দ্বিতীয় সূত্র

গ. নিউটনের গতির তৃতীয় সূত্র ঘ. ভরবেগের নিত্যতা সূত্র

১১. স্পর্শের দিক থেকে বল কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১২. নিউটনের গতির প্রথম সূত্র কোনটি?

ক. v = u + at খ. u = v

গ. s = v ঘ. F = ma

১৩. স্পর্শ বল কোনটি?

ক. দুর্বল নিউক্লীয় বল খ. মহাকর্ষ বল

গ. চৌম্বক বল ঘ. ঘর্ষণ বল

১৪. একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলে, কোন ঘটনাটি ঠিক?

ক. গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হয়

খ. গুলিটির ত্বরণ বন্দুকের ত্বরণ অপেক্ষা কম

গ. গুলিটির ভরবেগ বন্দুকের ভরবেগ অপেক্ষা বেশি

ঘ. বন্দুকের ক্রিয়া বল গুলির প্রতিক্রিয়া বল অপেক্ষা কম

১৫. জড়তা—

i. একটি প্রাকৃতিক ঘটনা

ii. পরিবর্তনের জন্য বলের প্রয়োজন

iii. ওজন দ্বারা পরিমাপ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Read full story at source